ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
  • আমতলীতে মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে মারধর

    আমতলীতে মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এক স্কুল ছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার  অভিযোগ পাওয়া গেছে।
     
    আহত স্কুল ছাত্রীর বাবা মাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে  ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে আমতলী খুড়িয়াখেয়াঘাট এলাকায়। এ ঘটনায় মেয়ের মা বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে গত এক বছর ধরে বখাটে জাহিদ মোল্লা উত্যাক্ত করে আসছে। গত তিন মাস আগে ওই স্কুল ছাত্রীকে বখাটে জাহিদ মোল্লা বাড়ী থেকে তুলে নিয়ে যায় এমন দাবী ছাত্রীর বাবার। 

    স্থানীয় ইউপি সদস্য জালাল খাঁনের সহযোগীতায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে বখাটে জাহিদ মোল্লা পুনরায় উত্যাক্ত করে বলে জানান স্কুল ছাত্রী। 

    খবর পেয়ে ছাত্রীর বাবা এ ঘটনার প্রতিবাদ করে জাহিদকে মারধর করে বলে দাবী করেন জাহিদের আত্মীয়  স্বজল আকন। এ ঘটনার জের ধরে ওইদিন রাতে মেয়ের বাবা ও অন্তসত্ত্বা মাকে শালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদ মোল্লার খালু স্বজল আকন ডেকে নেয়। প

    রে স্বজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের মারধরে মেয়ের বাবা বিবস্ত্র হয়ে গেলেও তারা তাকে মারধরে নিবৃত হয়নি। এ সময় তাদের রক্ষায় মেয়ের চাচাতো ভাই রিমন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে। 

    এতে তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় ছাত্রীর মা বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার পরপর বখাটে জাহিদ মোল্লা পলাতক রয়েছে।

    স্কুল ছাত্রীর আহত বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বখাটে জাহিদ মোল্লা স্কুলে আসা- যাওয়ার পথে উত্যাক্ত করে আসছে।

     আমি এর প্রতিবাদ করায় আমাকে, আমার দুই মাসের অন্তস্বত্তা স্ত্রীকে ডেকে নিয়ে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। 

    তিনি আরো বলেন, স্বজল আকন ও ছেলের বাবা সাইফুল মোল্লা আমাকে পিটিয়ে বিবস্ত্র করে। আমি তাদের হাতে পায়ে ধরেও রক্ষা পাইনি। আমার বাড়ী এ এলাকায় না হওয়ায় তারা আমাকে বেশ নির্যাতন করছে। আমি এ ঘটনার বিচার চাই।

    বখাটে জাহিদ মোল্লার বাবা সাইফুল মোল্লার মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে। 

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, আহত স্কুল ছাত্রীর বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। 

     এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ