ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পাথরঘাটায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

    পাথরঘাটায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় আড়াই বছরের ইসরাত জাহান ফাতিমা নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


    ইসরাত জাহান ফাতিমা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাছেরখাল এলাকার সৌদি প্রবাসী মো. ইমরান হোসেনের মেয়ে।

    জানা গেছে, সকালের খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে সবার অজান্তে পড়ে যায় ফাতিমা। পরবর্তীতে তার মা রুমানা বেগম খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে সেখান পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবার থেকে আমরা জানতে পেরেছি। তাদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মায়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ