ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ভ্যাকসিন পাসপোর্ট দেবে বাংলাদেশ

    ভ্যাকসিন পাসপোর্ট দেবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ করোনা ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেওয়ার প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি সরকার ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে।

    বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর তিনি একথা জানান। 

    তিনি বলেন, করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পর ভ্যাকসিন সার্টিফিকেট স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক জেনারেটেড) চালু হবে। একইসঙ্গে করোনা সার্টিফিকেটও দেওয়া হবে।

    প্রতিমন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ নিয়েছি। শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। শুরুতে ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করতে সমস্যা হয়েছিল। তবে এখন সে সমস্যা নেই, যোগ করেন পলক।

    উল্লেখ্য, ‘ভ্যাকসিন পাসপোর্ট’ একটি সার্টিফিকেট। এতে কেউ ভ্যাকসিন নিয়েছেন কি না, সে তথ্য বিস্তারিত উল্লেখ থাকবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন পাসপোর্ট তৈরি শুরু করেছে।


    টিএইচএ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ