ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলী উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

    আমতলী উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  আবু সাইদ খোকনের সঞ্চালনায়  সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন ও দৈনিক মতবাদ পত্রিকার আমতলী প্রতিনিধি আবু সাইদ খোকনকে সভাপতি ও দৈনিক যুগান্তরের  আমতলী প্রতিনিধি  তোফাজ্জেল হোসেন তপুকে সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

    কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহসভাপতি নিয়াজ মোর্শেদ ইমন (দৈনিক বাংলাদেশ বাণী), সহসভাপতি মামুনুর রশিদ রাতুল (দৈনিক স্বাধীন বাংলা), সাইদুর রহমান (মুক্ত খবর ও দৈনিক সংবাদ),  যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মিয়া (এশিয়া টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রেজা (দৈনিক বরিশাল সমাচার), সাংগঠনিক সম্পাদক ইমাম তাকি সানি (দৈনিক  সকালের সময়), সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম (আই বার্তা), অর্থ সম্পাদক আল জাবের (দৈনিক  আজ কালের বার্তা), দপ্তর সম্পাদক নাঈম বিল্লাহ একুশে সংবাদ), প্রচার সম্পাদক ইমরান হোসেন (বার্তা ২৪) প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ