ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

    আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার ও আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হোসাইন আলী কাজীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। 

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ সড়কে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বরগুনা জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ দুই শতাধিব মানুষ অংশ নেয়। এ মানববন্ধনে বক্তারা এ মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। 

    আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, কাউন্সিলর জিএম মুছা, আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ, আমতলী প্রেসক্লাবের সাবেক সম্পাদক রিয়াজ খাঁন, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, এসএম নাশির মাহমুদ, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাইফুল্লাহ নাশির, প্রথম আলো বরগুনা জেলা প্রতিনিধি রফিক, স্বদেশ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি খাঁন মিরাজ, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, মনির হোসেন, সাইফুদ্দৌলা শাওন খাঁন, বিপ্লব চন্দ্র দাশ ও রনি মল্লিক প্রমুখ। মানববন্ধনে বক্তরা দ্রুত এ মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ