ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • স্বাভাবিক কার্যক্রমে প্রাণ ফিরেছে বরিশাল আদালতে

    স্বাভাবিক কার্যক্রমে প্রাণ ফিরেছে বরিশাল আদালতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২ মাসেরও বেশি সময় পর সারা দেশের মতো বরিশালেও নিম্ন আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর রবিবার সকাল থেকে আগের মতো স্বাভাবিক পরিবেশে নিম্ন আদালতের কার্যক্রম শুরু হয়। এতে সন্তোষ প্রকাশ করেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। 

    বিচারপ্রার্থীরা জানান, দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলা জটের সৃষ্টি হয়েছিল। পিছিয়ে যাচ্ছিল মামলার বিচার। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনার ফলে মামলা জট নিরসন হবে। প্রত্যন্ত এলাকার মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে। সিনিয়র আইনজীবীরা বলেন, করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ছোট ও মধ্যম পর্যায়ের আইনজীবীরা আর্থিক অনটনে ছিলেন। এখন আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় তারাও পরিবার-পরিজনের জীবিকার অবলম্বন পাবেন। 

    বিচার ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ