ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলীতে গরু চোর গ্রেফতার

    আমতলীতে গরু চোর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে গরুসহ চোর জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ। 

    জানাগেছে, উপজেলার তক্তাবুনিয়া গ্রামের আয়েজ উদ্দিন খাঁনের ছেলে জাহিদুল ইসলাম কিশোর খাঁন দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম চুনাখালী গ্রামের ইব্রাহিম গাজী তার একটি চুরি হওয়া গরু জাহিদুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন কিশোরকে আটক করে পুলিশ সোপর্দ করে। 

    এঘটনায় ওইদিন রাতে আমতলী থানায় জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে প্রধান আসামি করে দুইজনের নামে চুরি মামলা হয়। 

    আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন, গরুসহ জাহিদুল ইসলাম কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ