ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলীতে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের

    আমতলীতে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় এবছর ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। 

    আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪৫  হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। 

    এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা।
     
    নভেম্ব মাসের শুরুতে কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন ১০০ দিনের  মধ্যে সরিষার ফলন আসে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি অফিস।

    ঘটখালী গ্রামের কৃষক সাদুল মিয়া বলেন উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও তাঁদের দেওয়া  বীজ আবাদ করেছি।

    গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদার ও আলতাফ হোসেন  বলেন,  এ বছর পতিত জমিতে সরিষা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। আশা করি পরিবারের তেলের চাহিদা পূরণ করে বেশ ভালো লাভবান হতে পারব।

    আমতলী উপজেলা কৃষি অফিসার ঈসা বলেন, আমতলী উপজেলা ১৪৫ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ