ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলী পৌরসভা নির্বাচন

    মেয়র পদে মতিয়ার রহমানের হ্যাটট্রিক বিজয় 

    মেয়র পদে মতিয়ার রহমানের হ্যাটট্রিক বিজয় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌরসভার নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান। এ নিয়ে তিনি পর পর তিনবার আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।

    শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে ভোটের ফল প্রকাশ করে নির্বাচন অফিস।

    হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ৬ হাজার ৪৭৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭০ ভোট।

    ১৯৯৮ সালের ১৫ অক্টোবর আমতলী পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালে পৌর প্রশাসক হিসেবে তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে দায়িত্ব পালন করেন। 

    ১৯৯৯ সালের ৬ মে নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আ. ছত্তার মৃধা। ২০০৫ সালের ৩০ জুলাই দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু। তৃতীয় দফা ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় নির্বাচিত হন মেয়র মতিয়ার রহমান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ