ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা  সারাদেশে নৈরাজ্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১ বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরু মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার
  • স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ৭৪৯ টাকা

    স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ৭৪৯ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে ১৩ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

     
    এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। বুধবার (২০ মার্চ) থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    এর আগে গত ৭ মার্চ স্বর্ণের দাম রেকর্ড গড়ে দেশে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় এক লাখ ১২ হাজার ৯০৭ টাকা। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি।  

    মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
     
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

    নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে এক লাখ ছয় হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

    গত ৭ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯০৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়।

    অবশ্য স্বর্ণের গয়না কিনতে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিতে হবে ক্রেতাদের। কারণ বাজুসের নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ