ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক
  • বরিশালে অধিক মূল্যে তরমুজসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে জরিমানা 

     বরিশালে অধিক মূল্যে তরমুজসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের বাজার নজরদারির অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

    মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ও মো. শহীদ উল্লাহ। এসময় তারা নগরীর নথুল্লাবাদ বাজার, চৌমাথা বাজার, কাশিপুর বাজার ও বাংলা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। 

    মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার না রাখা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে তরমুজসহ বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলায় ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা চরিমানা করা হয়। এসময় কৃষিপণ্য বিপণন আইনে নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ