ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বরিশালে গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ  

    বরিশালে গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর কলেজ এভিনিউ এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে কোতয়ালী মডেল থানা পুলিশ। 


    এর আগে গত সোমবার সকাল সাড়ে ৭ টায়  নগরীর কলেজ এভিনিউ ১০নম্বর রোডের পুষ্পালয় ভবন থেকে তাদের আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

    কারাগারে প্রেরণকৃত আসামিরা হলো, নগরীর কলেজ এভিনিউ ১০নম্বর রোডের পুষ্পালয় ভবনের ভাড়াটিয়া নাছিরুল্লা ওরফে নিরব মুন্সি (২৪) ও নাইমুল আহাদ শোভন (২৩)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ডিবি পুলিশের একটি টিম কলেজ এভিনিউ ১০নম্বর রোডের পুষ্পালয় ভবনে অভিযান চালায়। 

    এসময় ভবনের ভাড়াটিয়া নাছিরুল্লা ওরফে নিরব মুন্সি এবং নাইমুল আহাদ শোভনকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।  পরে তাদের কোতয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে দেয়াসহ ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে বিএমপি মিডিয়া সেলের উপ পরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ।  

    এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ