ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সরকারি যাকাত ফান্ডে যাকাত  প্রদানের গুরুত্ব ও তাৎপর্য  শীর্ষক সেমিনার

    সরকারি যাকাত ফান্ডে যাকাত  প্রদানের গুরুত্ব ও তাৎপর্য  শীর্ষক সেমিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে দারিদ্র বিমোচনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বেলা ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও লালমোহন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আল মামুনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, ভোলা জেলা ইসলামি ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার রিয়াজউদ্দিন কাসেমী, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী প্রমুখ।  

    বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথ পদ্ধতিতে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়। প্রতিবছর অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পূনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয় করা হয়। 

    এসময় বক্তরা দারিদ্র বিমোচনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান করার জন্য সকলকে আহবান জানান। সেমিনারে উপজেলার বিভিন্ন আলেম ওলামা, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ