ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরগুনায় ২ ভাইয়ের ঘরে আগুন

    বরগুনায় ২ ভাইয়ের ঘরে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় আগুন লেগে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

    বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ওই বাড়িতে মৃত নুর মোহাম্মদ মোল্লার দুই ছেলে সুলতান মোল্লা ও ওমর মোল্লা বসবাস করেন।

    সুলতান মোল্লা বলেন, আমরা জুমার নামাজে ছিলাম। হঠাৎ বাড়ির মধ্যে চিৎকার শুনতে পেয়ে মসজিদ থেকে বের হয়ে দেখি আমাদের দুই ভাইয়ের ঘর জ্বলছে। 

    এরপর ফায়ার সার্ভিসে কল করি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। আমাদের দুই পরিবারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের কমান্ডার রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পাঠাই। রাস্তা আঁকাবাঁকা থাকার কারণে আমাদের যেতে একটু দেরি হয়। প্রায় ৩০ মিনিট পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ