ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ১১ জেলেকে কারাদণ্ড

    ভোলায় ১১ জেলেকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    শুক্রবার অভিযান পরিচালনা করে তাদের এই দণ্ড দেওয়া হয়। এর আগে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীনের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ১১ জন জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করা হয়।

    আটক জেলেদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। একই সময় অভিযানে মাছ ধরার প্রায় ৪ হাজার মিটার জব্দ করা জাল ধ্বংস করা হয়।

    সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা সদরের তেঁতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 

    এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং গতকাল ১১ জনসহ গত ২২ দিনে মোট ৮১ জন জেলেকে আটক করে ৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকিদের ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।

    জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ভোলা জেলা মৎস্য বিভাগ, প্রতিটি উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ