ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশালে সাশ্রয়ী পারিবারিক বাজার উদ্বোধন

    বরিশালে সাশ্রয়ী পারিবারিক বাজার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পারিবারিক সাশ্রয়ী বাজার ও ওয়ার্ডভিত্তিক ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ড এলাকায় পারিবারিক সাশ্রয়ী বাজার এবং ওয়ার্ডভিত্তিক ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়।

    এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) জাহিদ ফারুক বলেছেন, অসাধু ব্যবসায়ীরা যতদিনে দ্রব্যমূল্যের দাম না কমাবে, ততদিন বরিশালে সাশ্রয়ী পারিবারিক বাজার চলবে।

    তিনি বলেন, কম মূল্যে সাধারণ মানুষ গরুর মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনলে, এটার প্রভাব বাজারে পড়বে। তাহলে যারা অসাধু ব্যবসায়ী আছে, তারা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাতে। এসময় উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিন সিকদার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা।

    জাহিদ ফারুক এমপি আরও বলেন, সাশ্রয়ী বাজার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চিন্তা-ভাবনা ছিল। তিনি আমাদের কেবিনেট মিটিংয়ে বলেছেন ইফতারিতে টাকা খরচ না করে, এই ধরনের সাশ্রয়ী বাজার বিভিন্ন ওয়ার্ডে করলে এলাকাবাসী কম দামে জিনিসপত্র কিনতে পারবে। আর তারই ধারাবাহিকতায় বরিশালে এই সাশ্রয়ী বাজার খোলা হয়েছে। যতদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসাধু ব্যবসায়ীরা দাম না কমাবে, এই কম মূল্যের বাজার চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ