ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • হিজলায় সংবাদ সম্মেলনে স্থানীয়দের অভিযোগ

    হত্যাকারীদের পরিবর্তে নিরীহ মানুষকে ধরছে পুলিশ

    হত্যাকারীদের পরিবর্তে নিরীহ মানুষকে ধরছে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রোববার বিকেল ৩ টায় আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন হয়েছে। 

    এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার,  মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা বেগমসহ নেতৃবৃন্দ।

    মানববন্ধনে বক্তারা বলেন, জামাল মাঝির হত্যাকারীদের পুলিশ গ্রেফতার না করে নিরপরাধ মানুষকে আটক করছে। খুনিরা এখনো এলাকায় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। 

    উল্লেখ্য, গত ১৬ মার্চ ধুলখোলা ইউনিয়নর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝিকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের  স্ত্রী আখিনুর বেগম বাদী হয়ে হিজলা থানায় ৪৯ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ