ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • আমতলী নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

    আমতলী নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌরসভার নব- নির্বাচিত মেয়র মো. মতিয়ার রহমান ও ১২ জন কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  দুপুর ১২ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে এশপথ পাঠ অনুষ্ঠিত হয়।

    বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান। এ সময় বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আমতলী উপজেলা পরিষদ  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা  অ্যাড এম এ কাদের মিয়া ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ মো. নুরুল ইসলাম মৃধা ,ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনিসহ আওয়ামীলীগ যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন  । 

    শপথ বাক্যপাঠ অনুষ্ঠানে মেয়র মো. মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী সহযোগীতা নিয়ে আমি আমতলীকে সাজাতে চাই। আমি তার সহযোগীতায় এই পৌরসভাকে সাজাতে চাই। উল্লেখ্য গত ৯ মার্চ আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ