ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • ৭ জানুয়ারি নির্বাচনে দেশের মানুষ ও বিএনপির বিজয় হয়েছে: এ্যাড.জয়নুল আবেদীন

     ৭ জানুয়ারি নির্বাচনে দেশের মানুষ ও বিএনপির বিজয় হয়েছে: এ্যাড.জয়নুল আবেদীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। 

    শুক্রবার বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে বাবুগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এ্যাডভোকেট জয়নুল আবেদীন এ মন্তব্য করেন।

    তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পাতানো নির্বাচনে ভোট বর্জনের আহ্বান করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই আহবানে সারা দিয়ে দেশের জনগণ ভোট প্রত্যাখ্যান করেন। সেই প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ও বিএনপির বিজয় হয়েছে।

    জনগনের অধিকার কেড়ে নিয়ে এই সরকার তো দূরের কথা পৃথিবীর কোন সরকার টিকে থাকতে পারে নাই। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না'।

    ইফতার ও দোয়া মোনাজাতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে  ও উপজেলা বিএপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশার জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড আবুল কালাম শাহীন।  ইফতার ও দোয়া মোনাজাতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ