ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • লালমোহনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

    লালমোহনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্থায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম। 

    এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়া ধর মুমু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি মম্প্রসারণ কর্মকর্তা আহসানউল্যাহ, উপজেলা মৎস্য অফিসার আলী আহম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান মিয়া, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি হানিফ শেখ, পোল্টি ফার্মার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বাহালুল কবির খানসহ বিভিন্ন খামারিগণ।

    প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামরিরা তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শণ করেন। আলোচনা সভা শেষে অতিথিগণ গবাদি পশু ও পাখির  বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ