ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বৃষ্টির আশায় বরিশালে ইসতেসকার সালাত আদায়

    বৃষ্টির আশায় বরিশালে ইসতেসকার সালাত আদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় নগরীর আসমত আলী খান (এ.কে) স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী। নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন।

     

    নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে বরিশালসহ সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা।

    নামাজ শেষে দুই হাত ওপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ