ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • টিকা ফুরিয়ে আসছে গরীব দেশগুলোর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    টিকা ফুরিয়ে আসছে গরীব দেশগুলোর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের মহামারির শুরু থেকেই কঠিন সংকটে বিশ্বের গরীব রাষ্ট্রগুলো। অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পাশাপাশি দেশগুলোকে অনুদান হিসেবে দেওয়া করোনা টিকার সংখ্যাও ক্রমশ কমে আসছে। যার কারণে কিছুদিন পরেই বেশ কিছু রাষ্ট্রে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে না। এমনটিই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড। খবর বিবিসি।

    তিনি জানান, কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় ১৩১টি দেশকে ৯ কোটি ডোজ দেওয়া হয়েছে। যা দেশগুলোতে বসবাসরত জনসংখ্যার ধারে কাছেও নেই। এতে কোনোভাবেই ভাইরাসটির সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। বিশেষ করে আফ্রিকার কিছু রাষ্ট্রে ইতিমধ্যে টিকার সংকট দেখা দিয়েছে। অথচ দেশগুলো ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাবে নাজেহাল হয়ে আছে।

    করোনা টিকার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি ধনী রাষ্ট্রগুলোকে টিকা মজুদ না করার আহ্বান জানিয়ে বলেন, আফ্রিকা মহাদেশে মাত্র ৪ কোটি ডোজ এসেছে, যা এই মহাদেশের জনসংখ্যার ২ শতাংশেরও কম। আমার সরকার কোভ্যাক্সের সঙ্গে বিশেষভাবে কাজ করছে, যাতে করে এই অঞ্চলে টিকা সংকট মোকাবিলা করা সম্ভব হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ