ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশালে ১০ কেজি গাঁজাসহ আটক ৪

    বরিশালে ১০ কেজি গাঁজাসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

    এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলা এলাকার মোশরফা বেগম (৩৫), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার শিমু বেগম (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার সামিয়া আক্তার (১৬) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন বড় ধুপিয়া এলাকার আবুল হোসেন (২৩)।

    ওসি আরিচুল হক বলেন, নগরীর সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় তিন নারী ও এক পুরুষকে তল্লাশি করে  ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ