ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

    বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসিতে বরিশাল বোর্ডের পাসের হারের দিক থেকে এবার পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নিচের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা।


    গতবছর সবার শীর্ষে অবস্থান ছিল ভোলার, যার অবস্থান এবার পঞ্চম। রোববার (১২ মে) বেলা পৌনে ১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

    তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৯০ দশমিক ৯৭। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৯০ দশমিক ৬৪।   তৃতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৯০ দশমিক ৫২। চতুর্থ অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৮৯ দশমিক ৬০। পঞ্চম অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৯ দশমিক ২৭ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৮৩ দশমিক ৮০।

    অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবথেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৫ হাজার ২৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৭০২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০৮ জন জিপিএ-৫ পেয়েছে।

    বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো বিদ্যালয় নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ