ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • হিজলায় অসহায় মানুষের মাঝে অটোভ্যান বিতরণ

    হিজলায় অসহায় মানুষের মাঝে অটোভ্যান বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলার গুয়াবাড়িয়া বড়জালিয়া ও হরিনাথপুর ইউনিয়নের ৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে অটোরিক্সা ভ্যান বিতরণ করা হয়েছে। 

    রোববার বেলা ১১ টার দিকে আব্দুল কাদের ফারুকের বাড়ি থেকে ভ্যানচালকদের হাতে চাবি হস্তান্তর করা হয়।

    এফ এ আর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক এর পক্ষ থেকে তিনটি ইউনিয়নের ৫০ জন গরিব অসহায় দুস্ত ভ্যানচালকদের মাঝে এই অটোভ্যান বিতরণ করা হয়।

    এফ এ আর গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে অটোভ্যান বিতরণ করেন তার প্রতিনিধি কাজী ফারুক ও কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন।

    প্রতিনিধি কাজী ফারুক জানান. এরই মধ্যে এফ এ আর গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য তিনটি উপজেলায় কয়েক শত গরু দেওয়া হয়েছে। 

    পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সাহায্যসহ নানা কর্মসূচি নিয়েছেন এ আর গ্রুপের চেয়ারম্যান। পর্যায়ক্রমে অসহায় ভ্যান রিক্সা চালকদের চিহ্নিত করে এই কর্মসূচির আওতায় আনা হবে।

    বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, স্থানীয় হানিফ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ