ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • লালমোহনে জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত ৫

    লালমোহনে জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি দখলে বাধা প্রদানের রেশে কুপিয়ে রক্তাক্ত জখম ও এলোপাতারি মারপিটে আহত করেছে একদল সন্ত্রাসী বাহিনী। বৃহস্পতিবার ভোরে পশ্চিম চর উমেদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বেপারী বাড়িতে এ মারপিটের ঘটনা ঘটে।

    স্থানীয় ও আহত সূত্র জানায়, পশ্চিম চর উমেদ ইউনিয়নের শিকদার হাট এলাকার করিম উদ্দিন বেপারী বাড়ির মৃত অলিউল্যাহর ছেলে ইব্রাহিম গংদের সাথে একই এলাকার ইউসুফ আলির ছেলে আলাউদ্দিন গংদের জমিজমা বিরোধ চলে আসছে। 

    আলাউদ্দিন গংরা জোরপূর্বক ইব্রাহিম গংদের সাড়ে চার গন্ডা জমি জোর পূর্বক দখল করে। প্রায় পাঁচ বছর বিচারের নামে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ নাটকীয় তালবাহানা করে আসছে।

    নিজেদের ওই জমিতে ১৬ মে সকালে গেলে ইউসুফের ছেলে আলাউদ্দিনের নেতৃত্বে সালাউদ্দিন, শাহে আলম পূর্ব পরিকল্পনা অনুযায়ী আচমকা ধারালো অস্ত্র নিয়ে একদল ক্যাডার বাহিনী হামলা চালায়। 

    কিছু বুজে উঠার আগেই ইব্রাহিম গংদের অলিউল্যাহর ছেলে হযরত আলি, নসু পাটোয়ারীর ছেলে আকবর, মোস্তফা বেপারীর ছেলে সেলিমকে কুপিয়ে রক্তাক্ত জখম করাসহ ৭/৮ জনকে এলোপাতারি পিটিয়ে আহত করে বলে হাসপাতালে চিকিৎসাধীন হযরত আলি অভিযোগ করেন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    সন্ত্রাসী আলাউদ্দিন গংরা পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে নিজেদের কতিপয় দুজনকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি মিথ্যা ও নাটকীয় অভিযোগ সাজানোর অপচেষ্টা শুরু করেছে।

    হামলার শিকার জমির প্রকৃত মালিকেরা সন্ত্রাসী আলাউদ্দিন গংদের আইনি দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের পক্ষ থেকে নিজেদের নির্দোষ দাবি করা হয়।

    হামলার ঘটনার খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের অবস্থা দেখে আসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ