ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেলেন ১০৪ জন ‘বীর মুক্তিযোদ্ধা’

    স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেলেন ১০৪ জন ‘বীর মুক্তিযোদ্ধা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছেন।

    বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন ভবন মিলনায়তনে তিনি এসব কার্ড বিতরণ করেন। প্রথমদিন সারাদেশের ১০৪ জনকে এই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। এরপরে পর্যায়ক্রমে দেশব্যাপী সব বীর মুক্তিযোদ্ধাকে এই কার্ড দেওয়া হবে।

    নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বীর মুক্তিযোদ্ধা খচিত কার্ড দেওয়ার জন্য ইসির প্রতি কৃতজ্ঞতা জানান। কার্ড দেওয়ার পাশাপাশি সেবা নিতে গিয়ে যেন প্রাপ্য সম্মান পান সেই পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশেনের প্রতি আহ্বান জানান আগত মুক্তিযোদ্ধারা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ