ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কামালদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


    হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন—রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে শাকিব (২১) ও একই গ্রামের আমির হামজা (১৭)।

    স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনি ট্রাক নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব ও হেলপার আমির হামজা। পথিমধ্যে কামালদি নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বেপরোয়া যাত্রীবাহী বাস ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ট্রাকচালক শাকিব ও তার হেলপার আমির হামজাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


    এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাস ও পিকাপের (মিনি ট্রাক) সংঘর্ষের ঘটনায় দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ