ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশালে কাউন্সিলরের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেলেন চার শতাধিক মানুষ

    বরিশালে কাউন্সিলরের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেলেন চার শতাধিক মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মাহমুদের উদ্যোগে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকালে নগরীর রূপাতলী ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় চার শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের আয়োজনে ওইদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

    এসময় সাড়ে ৩০০ মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া ২০ জনের চোখের সানি, ৬জনের  রেনিটা এবং ৪ জন রোগীর চোখের মাংসবৃদ্ধির অপারেশন করা হয়েছে। 

    অনুষ্ঠানে কাউন্সিলর মো. সুলতান মাহমুদ বলেন, দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমি বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে ওয়ার্ডের সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে  অনুপ্রাণিত করেছে। 

    উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হলো। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ