ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • পাথরঘাটায় ৪২ মণ মাছসহ আটক ১৩

    পাথরঘাটায় ৪২ মণ মাছসহ আটক ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ৪২ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দসহ ১৩ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা কোস্টগার্ড বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।


     অভিযান পরিচালনার কালীন সময়ে ১ হাজার ৬৯০ কেজি সামুদ্রিক পোয়া, ছুড়ি, চিংড়ি, ছল মাছ, ঢেলা, বালিয়া, পাতা কাউয়া জব্দসহ ১৩ জন জেলেকে আটক করে। অভিযানের সময় মাছ বহনকারী এফভি মা ট্রলিং বোট এফভি মাহিয়ান খান নামে দুটি বোট আটক করে।  

    পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, আটক ১৩ জেলে, দুটি বোট ও সামুদ্রিক মাছসহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর কাছে হস্তান্তর করা হয়। পরে মৎস্য কর্মকর্তা জব্দকৃত মাছ নিলাম ও বোটসহ ৮০ হাজার ৬৬০ টাকা আদায় করে। আটক জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

    বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বাড়ানোর লক্ষ্যে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মৎস্য বিভাগ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ