ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • বাড়ির আঙিনায় জালে আটকা শঙ্খিনী সাপ

    বাড়ির আঙিনায় জালে আটকা শঙ্খিনী সাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

    শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রুবেলের বাড়ি থেকে শঙ্খিনী সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটি  নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।


    অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এইচ এম মাসুদ হাসান বলেন, খবর পেয়ে রুবেলের বাড়িতে গিয়ে দেখি জালে পেঁচিয়ে পড়ে আছে একটি শঙ্খিনী সাপ। পরে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। সুস্থ থাকায় নিরাপদ স্থানে অবমুক্ত করি।

    রুবেল বলেন, ‘আমার বাড়ির আঙিনায় জালের সঙ্গে পেঁচিয়ে ছিল সাপটি। দূর থেকে কিছু একটা নড়তে দেখে কাছাকাছি গিয়ে দেখি বড় একটি সাপ জালে আটকে গেছে। আমি তাৎক্ষণিক অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের খবর দেই। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।’


    এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘বন্য প্রাণী হিসেবে এটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এটির নাম শঙ্খিনী (Banded Krait)। তবে দু-মুখো সাপও বলতে শোনা যায়।’

    স্থানীয়ভাবেই বেশি বলা হয় দু-মুখো সাপ। দু-মুখো বলা হলেও আসলে এর মাথা একটিই। এর আকৃতি এমন যে, কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না। তবে সাপটি অনেক বিষাক্ত। এই সাপটি ইঁদুরসহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ