ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালীতে ২৭ হাজার ক্যান নিষিদ্ধ বিয়ারসহ আটক ৩

    পটুয়াখালীতে ২৭ হাজার ক্যান নিষিদ্ধ বিয়ারসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে প্রায় নয় হাজার লিটার নিষিদ্ধ চাইনিজ বিয়ারের ২৭ হাজার ক্যানসহ ৩ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    শুক্রবার (২৮ জুন) ভোররাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)।

    বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের চাইনিজ ঠিকাদারী প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক।  

    পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে অবৈধ বিয়ার জব্দ করা হয়। প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা ৮ হাজার ৮শ' ৭০ লিটার। জব্দকৃত এসব বিয়ারের বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবেচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ