ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী
  • লালমোহনে পাচারের সময় অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ

    লালমোহনে পাচারের সময় অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় ট্রলারে করে পাচারের সময় অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ৬টি চটজাল এবং রেণু বহন করা ওই ট্রলারটিও জব্দ করা হয়। 

    গতকাল শনিবার রাত সাড়ে ১২ টার দিকে লালমোহন উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী থেকে এসব মাছ, জাল এবং ট্রলার জব্দ করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বদরপুর ইউনিয়নের কয়েকটি স্পট দিয়ে চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। 

    পাচারকারীদের ধরতে আমরা তৎপর ছিলাম। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে হঠাৎ খবর আসে উপজেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী দিয়ে পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে একটি ট্রলারে করে অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে।

     এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডের সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, অভিযান পরিচালনা করে নদীতে থাকা একটি ট্রলার থেকে ৫টি ড্রামের মধ্য থেকে ৪০ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার মতো। জব্দ করা ওইসব চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। 

    এছাড়া ৬টি চটজাল, চিংড়ির রেণু বহন করা ট্রলারটিও জব্দ করা হয়েছে। ওই ট্রলারটি পরবর্তীতে নিলামে তোলা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ