ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে তিন মাসের কারাদণ্ড

    কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে তিন মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় এইচএসসি ও সমমানের (আলিম) আরবি পরীক্ষা চলাকালে অনুমতিবিহীন পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ ও মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২ জুলাই) সকালে পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদরাসাকেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

    দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক।

    জানা যায়, শিক্ষক মামুনুর রশিদ পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রশ্ন পত্রের ছবি তোলার সময় ট্যাগ অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন। পরে খবর পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ