ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • বোরহানউদ্দিনের প্রয়াত মিলন মিয়ার শোকাহত পরিবারের পাশে এমপি মুকুল

    বোরহানউদ্দিনের প্রয়াত মিলন মিয়ার শোকাহত পরিবারের পাশে এমপি মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য প্রয়াত বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে ছূটে গেলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল।

    শুক্রবার দুপুরে এমপি মুকুল পৌর শহরের উপজেলা রোডস্থ আমতলায় মিলন মিয়ার বাসভবনে যান।  তিনি মিলন মিয়ার মা, ভাই, ছেলে মেহেদী হাসান সাগর, মোস্তাফিজ রহমান শাওন ও মেয়ে নাদিয়া রহমান মিমুর সাথে তিনি কুশল বিনিময়ের পাশাপাশি  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    এসময় সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল বলেন, সাইদুর রহমান মিলন ভাই অত্যান্ত ভালো একজন মানুষ ছিলেন। বোরহানউদ্দিবাসীর জন্য আজীবন তিনি কাজ করেছেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এটাই কামনা করছি।

    উল্লেখ্য, সাইদুর রহমান মিলন মিয়া বোরহানউদ্দিন পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র হিসেবে দীর্ঘ ৯বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি পৌর বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘ বছর দায়িত্ব পালন করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ