ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার
  • লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা ও উপকরণ

    লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা ও উপকরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বসতঘর ক্ষতিগ্রস্ত ১৩৮টি পরিবারকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ৬ হাজার ৯০ টাকা এবং বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে। 

    মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশমির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অর্থ সহায়তা এবং উপকরণ প্রদান করা হয়।

    ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রদান করা উপকরণের মধ্যে ছিল- একটি পানির কলস, পানির কন্টেইনার, দুইটি লাইফবয় সাবান, হুইলের গুঁড়ি এবং পানি বিশুদ্ধকারণ ট্যাবলেট। অর্থ এবং বিভিন্ন উপকরণ সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

    কোস্ট ফাউন্ডেশন ভোলার সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া। এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হায়দার, কোস্ট ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক মো. সোহেল এবং রিপনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ