ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বরিশালে মেয়র ও কাউন্সিলরের বাসা ভাঙচুর

    বরিশালে মেয়র ও কাউন্সিলরের বাসা ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেত্রীর বিরুদ্ধে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর কালুশাহ সড়কে অবস্থিত দুটি বাসভবনে এ হামলা চালানো হয়।

    ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মিছিল কালুশাহ সড়ক থেকে যাওয়ার সময় অতর্কিতভাবে বাসায় হামলা চালানো হয়। আমার আওয়ামী লীগের কোনো পদ পদবি নেই। তারপরও নাসরিন ও সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তাক শাহিনের নেতৃত্বে আমার অফিস ও বাসা ভাঙচুর করা হয়। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। 

    একই সড়কে অবস্থিত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ভাড়া বাসার তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত মেয়রের ভাড়া নেওয়া। তিনি এই বাসাতেই থাকেন। ভবনটি আমার খালাতো ভাই হারুন অর রশিদের। বিএনপির নাসরিন মিছিল নিয়ে যাওয়ার সময় ভবনের জানালার গ্লাসে ইট মেরে ভাঙচুর করে। 


    স্থানীয়রা জানান, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তাদের সঙ্গে দা, চাপাতি থাকায় স্থানীয়রা কেউ কাছে যাননি।

    এ বিষয়ে জানতে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ