বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উদ্যোগে বাবুগঞ্জের চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) মার্জিয়া রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন, চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় কমিউনিটি পুলিশিং প্লাটফর্মের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, পারিবারিক কলহ, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিবারণ ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করে সবাইকে সচেতন করা হয়।
এছাড়াও স্থানীয়দের সমন্বয়ে বাজার কমিটি গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পাহারাদার নিয়োগে উপস্থিত সকলকে উদ্ভুদ্ধ করা হয়।
এইচকেআর