মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের দৌরাত্ম্য নিরসনে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক টিম শুক্রবার সন্ধ্যা থেকে নগরীর কালুশাহ সড়ক, কাজিপাড়া, দক্ষিণ আলেকান্দা, টিয়াখালি, ঠাকুরবাড়ি পুল ও জাগুয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, মহানগরী জুড়ে মেট্রোপলিটন পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।
এইচকেআর