ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

    চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল করেছে পরীক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

    পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, তারা এখন আর কোনো পরীক্ষা দিতে চান না। তাদের মূল্যায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না। তাই তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।

    তারা আরও বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক।

    মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে পরীক্ষার্থীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ