ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পুলিশের হেফাজত থেকে কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

    পুলিশের হেফাজত থেকে কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন
    রমেশ চন্দ্র সেনছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে পুলিশ তাঁকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


    এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে। পরে পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলামের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

    মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঠাকুরগাঁও শহরে গত ১৬ জুলাই সমাবেশ ডাকেন। সমাবেশের সময় শিক্ষার্থীরা শহরের চৌরাস্তার দিকে এগিয়ে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে ১২ শিক্ষার্থী আহত হন।


    জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আজ আদালতে তোলার পর শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, সদর থানায় করা মামলায় পুলিশ সদর দপ্তরের একটি দল রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশের হেফাজতে নিয়ে আসে। পরে তাঁকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ