ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারনে অপসারণ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

    এসময় তারা ৪৮ ঘন্টার মধ্যে ডা. বখতিয়ার আল মামুনকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। স্মরকলিপির মাধ্যম করা হয়েছে বরিশাল সির্ভিল সার্জনকে।

    রোববার সকালে আগৈলঝাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে ইমামা বানিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

    স্মারকলিপিতে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারন উল্লেখ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, হিমেল তালুকদার, নাজমুল ইসলাম জনি, মাহাবুব হাওলাদার, ইমরান সরদার, লামিয়া আক্তার, মারুফা আক্তার, প্রলয় কর্মকারসহ প্রমুখ। 

    এব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে ছাত্রদের দিয়ে এই স্মারকলিপি প্রদান করিয়েছেন। তারা স্মারকলিপিতে আমার বিরুদ্ধে যা উল্লেখ্য করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। ভাল কাজ করতে গেলে অনেক বাধার সম্মুক্ষীন হতে হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ