ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সাবেক এমপি পঙ্কজ নাথের নামে মামলা

    সাবেক এমপি পঙ্কজ নাথের নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ১৬৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয় বলে ওসি ইয়াসিনুল হক জানান।

    দুই বছর আগে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ এনে মামলা করেছেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু।

    বাদী বিএনপি নেতা দিনু জানান, ২০২২ সালে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে মধ্যবাজার এলাকায় তার চৌধুরী ব্রিকসের অফিসে হামলা-ভাঙচুর ও লুট করা হয়। এতে তার ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মামলা করতে পারেননি। তাই বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেছেন।

    মামলায় সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে বিএনপি নেতা দিনু জানিয়েছেন।

    মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, বিএনপি নেতার অফিস কক্ষে হামলা-ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ নামধারী ৪৫ জন ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মামলার কোনো আসামি গ্রেপ্তার নেই। তাদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে।

    মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহাজান সোহেল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবি আব্দুল্লাহ দোলন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির জোমাদ্দার ও সাবেক সাংসদের ভাই মনজ দেবনাথ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ