ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সংবাদ সম্মেলনে ইজারাদার ও ঘাট মালিক

    মেহেন্দিগঞ্জে লঞ্চঘাটও মাছ ঘাট দখল হয়নি

    মেহেন্দিগঞ্জে লঞ্চঘাটও মাছ ঘাট দখল হয়নি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তীকালে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নাম ব্যবহার করে উলানিয়া-কালিগঞ্জ লঞ্চঘাট ইজারাদারকে বিতারিত করে দখলদারদের টোল আদায় সহ মার্কেট দখল করার গুঞ্জন সম্প্রতি ছড়িয়ে পড়েছে। তথ্যটি মিথ্যা বলে দাবী করে লঞ্চ ঘাট ইজারাদার ও মাছ ঘাট মালিকরা সংবাদ সম্মেলন করেছে। 

    গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচ টায় বরিশাল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, মেহেন্দিগঞ্জ উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাট ইজারাদার শাহে আলম সিকদার। 

    এ সময় উপস্থিত ছিলেন, মাছঘাট মালিক জসিম মাঝি ও কবির মাঝিসহ স্থানীয় ৫/৬ জন ব্যবসায়ী।

    লিখিত বক্তব্যে শাহে আলম সিকদার বলেন,  ৫ আগস্টের আগে ও পরে এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণেই রয়েছে লঞ্চ ঘাট ইজারাদার ও মাছ ঘাট। 

    মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলসহ স্থানীয় নেতৃবৃন্দ মিল্টন চৌধুরী, মিজান মাঝি এবং অন্যান্যরা আমাদের সব সময় সহযোগিতা করে আসছে। সম্প্রতি কয়েকটি প্রকাশিত সংবাদে তাদের নাম দখলদার বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে  কোন দখলের ঘটনা ঘটেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ