ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • অন্তর্বর্তী সরকার নাগরিকদের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: ড. ইউনূস

    অন্তর্বর্তী সরকার নাগরিকদের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: ড. ইউনূস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। আমরা সবাই সমান নাগরিক। অন্তর্বর্তী সরকার দেশের প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।


    সোমবার (২৬ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মোৎসব (জন্মাষ্টমী) উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

    ড. ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না।


    একদল হিন্দু নেতাকে তিনি বলেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ প্রত্যেক নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

    প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে হিন্দু নেতারা জানান, তারা জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের জন্য ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন।


    হিন্দু নেতারা আরও জানান, তারা দেশের বন্যাকবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করেছেন। তারা ওই অঞ্চলে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন।

    এ সময় তারা বিভিন্ন সময় মন্দিরের জমিসহ হিন্দুদের সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন।

    শীর্ষ হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল দেবনাথ, মনীন্দ্র কুমার নাথ, চারুচরণ ব্রহ্মচারী, বাসুদেব ধর, সন্তোষ শর্মা ও প্রীতি চক্রবর্তী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ