ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • জামায়াতকে নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন-জামায়াতের সেক্রেটারি

     জামায়াতকে নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন-জামায়াতের সেক্রেটারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ বিজয়ী হলো। শেখ হাসিনা পালানোর চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন।

    সোমবার (২৬ আগস্ট) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও তাদের স্বজনরা আল্লাহর কাছে সম্মানিত, শহীদরা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন।

    বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সারাদেশের ব্যাংকগুলো লুটপাট করে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজেই বলেছেন- তার পিয়ন চারশ কোটি টাকার মালিক, পিয়ন যদি চারশ কোটির মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত হাজার কোটি টাকার মালিক? তার নিজের হাতে অর্থ পাচারের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।


    উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দীন রোকন ডাকুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর বিএনপির সদাস্য সচিব শাহিন তালুকদার প্রমুখ

    অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৬ পরিবারের মাঝে ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ  উপজেলায় শহীদ শাওন সিকদার, আব্দুল ওয়াদুদ, রবিউল ফরাজী, আরিফুর রহমান রাসেল, শহীদ মো. সুমন ও মো. সাজিদের স্বজনদের সহায়তা প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ