ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বরিশাল মেডিকেলে আজীবনের জন্য ৬ চিকিৎসক অবাঞ্ছিত

    বরিশাল মেডিকেলে আজীবনের জন্য ৬ চিকিৎসক অবাঞ্ছিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ছয় চিকিৎসককে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছয় চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

    শনিবার (৩১ আগস্ট) দুপুরে তাদের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে হাসপাতাল পরিচালকের কাছে ১২ চিকিৎসকের নামের তালিকা দিয়ে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।

    অবাঞ্ছিত ঘোষণা করা চিকিৎসকরা হলেন- শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, বহির্বিভাগের অর্থোপেডিক্স আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী, মেডিসিন ইউনিট-৪ এর ইন্টারনাল মেডিকেল অফিসার ডা. এ.এস.এম সায়েম এবং হাসপাতালের সাবেক পরিচালক ডা. বাকির হোসেন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস.এম. সরোয়ার।

    এছাড়া ইন্টার্নশিপ স্থগিত করা চিকিৎসকরা হলেন- ডা. মহসীন বিভা, ডা. আরিফুজ্জামান ইমন, ডা. সাদমান বাকির সাবাব, ডা. প্রীতম দেবনাথ, ডা. অর্ঘ্য বিশ্বাস ও ডা. আসিফুল ইসলাম।

    শিক্ষার্থীদের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এ চিকিৎসকরা সরাসরি অবস্থান নিয়েছিলেন। আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে তৎকালীন সরকারকে দেন। এছাড়া শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে বাধা দেন।


    এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.এইচ.এম সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় চিকিৎসককে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আর ছয় ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ