ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

    বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বরাবরে লেখা একটি পদত্যাগপত্র গতকাল দলীয় কার্যালয়ে জমা দেন। 

    উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল তার পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

    পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে জালাল আহমেদ বলেন, ‘আমি বর্তমানে শারিরীকভাবে কিছুটা অসুস্থ। এ অবস্থায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ব্যক্তিগত কারণে দলের সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ 

    উল্লেখ্য, জালাল আহমেদ ক্লিন ইমেজের একজন ত্যাগী এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বাবুগঞ্জ উপজেলার সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি ২০১৮ সালে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীকালে রহমতপুর ইউনিয়ন সভাপতির মৃত্যুর পরে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ