ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • রূপাতলী বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা 

    রূপাতলী বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য আজীবন বাসভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

    রোববার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। একইসঙ্গে তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।


    এরআগে ১২টায় টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করেন বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়।

    মিছিল শেষে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘গত ১৫টি বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছেন, তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছেন। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।’


    তিনি আরও বলেন, ‘আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা হিসেবে দিতাম, সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মানে ব্যয় করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলন যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন, তাদের জন্য আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি, ছাত্র ভাইয়েরা আমাদের সেই সুযোগটি করে দেবেন।’

    আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে, আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে আমাদের রুটগুলোতে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।’


    প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকেন বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে তিন শতাধিক বাস চলাচল করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ