ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) ও মাদরাসার সভাপতি খোন্দকার আনোয়ার হোসেন।

    কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমির হোসেন তালুকদারের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া এম.এ লতিফ বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও বরিশাল জেলা জমিয়াতুল মোদার্রেছীন সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান। 

    এসময় বক্তব্য রাখেন, সমাজ সেবক মো.মোজ্জামেল হক, মাসুম বিল্লাহ, মাওলানা মো. রেজাউল করিম, মাওলানা মো. আ. রহমান, সাহিদা আক্তার, মো. আতিকুর রহমান, রাশিদা খানম, খুরশিদ জাহান,  মো. সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ